
ফারুক হোসেন মজুমদার :
চলচ্চিত্র অঙ্গনের বিনোদনমূলক সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লি.-এর দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর বেলা ২টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই নির্বাচনের আগে সকাল ১১টা থেকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।ভোট শেষ ভোর ৪.৩০ মিনিটে।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ শেষে সামসুল আলম–জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়। সভাপতি পদে সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী পান ১৯৮ ভোট।
নির্বাচনে সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক এডমিন অপূর্ব রায়।
কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিতরা:
শিবা সানু পেয়েছে -২২৬,রিয়ানা রহমান পলি – ২৪০,এম.এ. কামাল – ২২৯,মোজাহারুল ইসলাম ওবায়েদ – ২২৭,মো. আব্দুল্লাহ জেয়াদ – ২১৫,সাফি উদ্দিন সাফি – ২১৪,জাহাঙ্গীর সিকদার – ২০৪,মো. শাহ আলমগীর বাচ্চু – ২০৩,মোরশেদ খান হিমেল – ২০২।
এবার নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে।
প্রধান নির্বাচন কমিশনার: সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু
কমিশনাররা:
এসএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন, সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা,
সৈয়দ শহিদুল্লাহ দুলাল,ও মবিন আলম ভূইয়া।
রাত ৪.৩০টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এবার মোট ভোটার সংখ্যা ছিল ৬৭৬ জন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৭৫ জন।
নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস ম্যানেজার মো. রুকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব।
স্থিরচিত্র:ফারুক হোসেন মজুমদার



