আলী হোসেন আশিক : পারিবারিক গল্প নিয়ে নতুন সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ পরিচালনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি তার নিজেরই লেখা। এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে আছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু। আগামী ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব। প্রতি সপ্তাহে আসবে নতুন দুটি করে পর্ব। ‘এটা আমাদেরই গল্প’তে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম ফাহাদ। খায়রুল বাসারকে দেখা যাবে সামির চরিত্রে। তারা দুই ভাই হিসেবে অভিনয় করেছেন। কেয়া পায়েল থাকছেন মেহরীন চরিত্রে। সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ইতোমধ্যে এই সিরিজের ট্রেলার ও ভিডিও ক্লিপ দেখে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন সিরিজ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এতে পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’। গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা। ঢাকার উত্তরায় ক্ষণিকালয় শুটিং হাউসে ও সাভারে একটি রিসোর্টে সিরিজটির শুটিং হয়েছে।

Follow US
Find US on Social Medias
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics

