নিজস্ব প্রতিবেদক, ফ্লোরিডা থেকে আলী হোসেন আশিক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ফ্লোরিডা অঙ্গরাজ্য বিএনপি। গত ২৮ মার্চ (শনিবার) স্থানীয় মোঘল রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ খান হারুন। সভাপতির বক্তব্যে ইমরানুল হক চাকলাদার বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক এবং স্বাধীনতার ঘোষক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর ঘোষণার মাধ্যমেই এদেশের মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।” সাধারণ সম্পাদক ইলিয়াস খান তাঁর বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। সাংগঠনিক সম্পাদক মো. মহসিন দলের সকল নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্লোরিডা বিএনপির সহ-সভাপতি রফিকুল হক, সিনিয়র সদস্য আলী হোসেন আশিক, ইকবাল হোসেন, মো. মাসুদ, সাইফুল ইসলাম, কাজল, নাজমুল হুদা, জুনায়েদ, মো. শাহিন, কবির, মো. কুরবান আলী, সাজ্জাত হোসেন, মো. ফাহিম, মো. খোরশেদ আলম, মো. হাবীবসহ শতাধিক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।






