By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
GoyendareportGoyendareportGoyendareport
Notification
Font ResizerAa
  • সারাদেশ
    সারাদেশShow More
    সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
    May 31, 2026
    দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
  • জাতীয়
    জাতীয়Show More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
  • বিশ্ব
    বিশ্বShow More
    ফ্লোরিডায় বাংলাদেশ কনসুলেটের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ উপস্থিতি
    April 8, 2026
    ফ্লোরিডায় যথাযোগ্য মর্যাদায় বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
    March 29, 2026
    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
    March 13, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    র‍্যাবের নাম বদলে যাচ্ছে
    February 3, 2026
  • রাজনীতি
    রাজনীতিShow More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
    April 20, 2026
    মেহেরপুরে বিএনপি নেতা গুলিবিদ্ধ
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
  • খেলা
    খেলাShow More
    সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় বাংলাদেশের
    April 1, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    যুক্তরাষ্ট্রের বসবাসকারীর ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৬ অনুষ্ঠিত
    January 6, 2026
    আইপিএলে মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে?
    January 3, 2026
    আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন
    December 24, 2025
  • বিনোদন
    বিনোদনShow More
    মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
    May 31, 2026
    “ভালোবাসি তোমায়” মুক্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
    March 24, 2026
    চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ‘দুই নীতি’—প্রযোজক–পরিচালকদের হতাশা
    March 17, 2026
    ঈদুল ফিতর ২০২৬ ‘প্রিন্স’,‘ভালোবাসি তোমায়’ ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘মালিক’, ‘দম’,মুক্তির তালিকায় রয়েছে।
    March 7, 2026
    সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরীকে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির ফুলেল শুভেচ্ছা
    March 2, 2026
  • বাণিজ্য
    বাণিজ্যShow More
    আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
    January 28, 2026
    চীনের জিংজিয়াং বন্দর থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার প্রগতি’
    October 28, 2025
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    আলী হোসেন আশিক :
    আজকের বাজারে সোনার দাম
    October 12, 2025
    ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার!
    October 12, 2025
  • অপরাধ ও আইন পরামর্শ
    অপরাধ ও আইন পরামর্শShow More
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত  করে ছিনতাই
    October 20, 2025
    চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু
    October 13, 2025
    সাবরেজিস্ট্রার বদলির বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা জারি
    October 12, 2025
  • শিক্ষা-সাহিত্য
    শিক্ষা-সাহিত্যShow More
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
    মমতার আঁচল ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল ১৭-০১-২০২৬ তারিখে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    January 19, 2026
    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
    October 16, 2025
    বেরোবি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটজনকে বহিষ্কার
    October 14, 2025
    সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িটি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল
    October 14, 2025
Reading: চীনের জিংজিয়াং বন্দর থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার প্রগতি’
Share
Font ResizerAa
GoyendareportGoyendareport
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Search
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Have an existing account? Sign In
Follow US
বাণিজ্যবিশ্ব

চীনের জিংজিয়াং বন্দর থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার প্রগতি’

Last updated: October 28, 2025 2:43 am
Abul Hossain Mojumder
Published: October 28, 2025
Share
SHARE

তাজবির হাসান : চীনের জিংজিয়াং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’। সোমবার সকাল ১০টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে জাহাজটি। সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানিকে জাহাজটি দৈনিক ২০ হাজার ডলারে ভাড়া দেয়া হয়েছে।  বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক জানান, ‘বৃহস্পতিবার চীনের ইয়ার্ড থেকে জাহাজটি বুঝে নিয়েছি আমরা। বুঝে নেয়ার পরপরই নতুন এই জাহাজ বিদেশি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে। ভাড়া বাবদ প্রতিদিন ২০ হাজার মার্কিন ডলার পাবে বিএসসি। ‘বাংলার প্রগতি’ জাহাজটি চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে যাত্রা করেছে।’

সূত্র জানায়, ১৯৯ মিটার লম্বা, ৩৩ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার জাহাজটি ৬৫ হাজার টন পণ্য পরিবহনে সক্ষম। জাহাজটির প্রধান ইঞ্জিন গঅঘ-ই্ড (জার্মান লাইসেন্সের অধীনে নির্মিত, চীন সংযোজিত)। পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের। বিএসসি’র নিজস্ব অর্থায়নে ৫৫ থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহের লক্ষ্যে প্রধান উপদেষ্টা কর্তৃক সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশ সদয় অনুমোদনের প্রেক্ষিতে গত ২১শে সেপ্টেম্বর বিএসসি ও সরবরাহকারী/বিক্রেতা প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি’র মধ্যে সরবরাহ চুক্তি হয়। নৌ- পরিবহন মন্ত্রণালয় প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়নের জন্য এর ডিপিপি গত ৩রা জুন অনুমোদিত হয় এবং ৪ঠা জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। চুক্তি মোতাবেক প্রতিটি জাহাজের মূল্য ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম। জাহাজগুলো কেনার ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানের দাখিল করা প্রস্তাবে গৃহীত বিভিন্ন কারিগরি দিক যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরজমিন জাহাজের নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে। জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং কারিগরি মূল্যায়নে ক্লাসিফিকেশন সোসাইটির প্রতিনিধির বিশেষজ্ঞ সেবা নেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তির পর জাহাজগুলোর নাম পরিবর্তন করে এমভি বাংলার প্রগতি (আগের নাম: XCL GEMINI) ও এমভি বাংলার নবযাত্রা (আগের নাম: XCL LION) নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী, যেকোনো দেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে ৪০ শতাংশ দেশীয় ক্যারিয়ার, ৪০ শতাংশ বিদেশি ক্যারিয়ার এবং বাকি ২০ শতাংশ দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করে। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন ১০২টি জাহাজ দিয়ে চট্টগ্রাম বন্দরে মাত্র ১১ শতাংশ পণ্য পরিবহনের সক্ষমতা রয়েছে। সামুদ্রিক নৌ-বাণিজ্যে জাহাজ থেকে আয়ের অপার সম্ভাবনার সুযোগ রয়েছে জানিয়ে বাংলাদেশ মেরিন অফিসার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, দেশীয় পতাকাবাহী জাহাজ যত বাড়বে, দেশের নাবিকদের কর্মসংস্থানের সুযোগ তত বৃদ্ধি পাবে। নাবিকদের বেতনের পাশাপাশি পণ্য পরিবহনেও দেশের টাকা দেশেই থাকবে এবং সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। আবার এসব জাহাজ অন্যান্য দেশের পণ্য পরিবহন করেও ভাড়ায় বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে।সূত্রে জানা যায়, গত অর্থবছরে (২০২৩-২৪) জাহাজ ভাড়ার মাধ্যমে ২৮৯ কোটি ৫০ লাখ, ২০২২-২৩ অর্থবছরে ৩২১ কোটি ৭৯ লাখ, ২০২১-২২ অর্থবছরে ২৯৫ কোটি ৩১ লাখ টাকা আয় করেছে। বিএসসি’র কোনো জাহাজ দেশে চলাচল করে না। এগুলো বিশ্বের এক বন্দর থেকে আরেক বন্দরে যাতায়াত করে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৫ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করা বিএসসি’র বহরে একসময় ৪৪টি জাহাজ ছিল। কিন্তু নানামুখী অনিয়ম ও অব্যবস্থাপনায় বিএসসি লোকসান দিতে দিতে একেবারে দেউলিয়া হওয়ার উপক্রম হয়। একপর্যায়ে ২০১৮ সালে এসে সংস্থার বহরে জাহাজের সংখ্যা মাত্র দুটিতে নেমে আসে। পরে চীন সরকারের আর্থিক সহায়তায় সর্বশেষ ২০১৮ সালে তিনটি এবং ২০১৯ সালে তিনটি মিলে ছয়টি জাহাজ নিয়ে বিএসসি’র বহর উন্নীত হয় আটটি জাহাজে। ২০২২ সালের ২রা মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হলে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ২০২২ সালে বিএসসি’র বহর আবার সাতটি জাহাজে নেমে আসে। গত বছর অক্টোবরে মাত্র এক সপ্তাহের মধ্যে ৩৭ বছরের পুরনো ‘এমটি বাংলার সৌরভ’ ও ‘এমটি বাংলার জ্যোতি’ জাহাজ দুটি অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ দুটি জাহাজ স্ক্র্যাপ হিসেবে পরবর্তীকালে ৫৫ কোটি টাকায় বিক্রি করে দেয়া হলে বিএসসিতে জাহাজের বহর নেমে আসে পাঁচটিতে

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাবিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসউদযাপন
বিবিসির বিরুদ্ধে মামলা করাকে ‘কর্তব্য’ মনে করছেন ট্রাম্প
খালেদা জিয়াকে গুলশান থেকে নেওয়া হচ্ছে জানাজার জন্য
আজকের বাজারে সোনার দাম
বলিউড বাদশা এবার নির্মম-মাফিয়া চরিত্রে, গুরু ও শিষ্যের গল্প ‘কিং’
Share This Article
Facebook Email Print
Share
Hot News
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

Follow US

Find US on Social Medias
34kLike
25kSubscribe
Popular News
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics

নিউজ ক্যাটেগরি

  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • আইন ও পরামর্শ

গোয়েন্দা রিপোর্ট

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ

প্রশাসন

সম্পাদক ও প্রকাশক:
আবুল হোসেন মজুমদার

© Goyendareport All Rights Reserved. Web Design By Arafat Akash
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?