আলী হোসেন আশিক : দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রাজধানী ঢাকায় গতকালের অস্বস্তিকর গরমের পর আজ রোববার ভোরে আকাশ নামে ভারী বৃষ্টি। সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা ভারী বৃষ্টির পরিমাণ ছিল ৩৩ মিলিমিটার। ঘণ্টাখানেক বিরতির পর সকাল সাড়ে ৭টায় আবারও নামে ভারী বৃষ্টি। এতে রাজধানীবাসীর বিড়ম্বনার মাত্রা আরও বেড়ে যায়। অলিগতিতে দেখা দেয় জলাবদ্ধতা।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে




