লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা
ফারুক হোসেন মজুমদার : ব্রেন টিউমারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। পাঁচ মাস ধরে লন্ডনে চিকিৎসা চলছে তাঁর। এ মাসের শুরুতে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও চিত্রনায়িকা রোজিনা খবরটি আগে থেকেই জানতেন। গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে লন্ডনে থাকাকালে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে তাঁর খোঁজখবর নেন রোজিনা।
গণমাধ্যমে রোজিনা বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তাঁর পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি। সেপ্টেম্বরে লন্ডনে তাঁর মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তাঁর সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে খুব দৃঢ় মনে হয়েছে তাঁকে।




