By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
GoyendareportGoyendareportGoyendareport
Notification
Font ResizerAa
  • সারাদেশ
    সারাদেশShow More
    সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
    May 31, 2026
    দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
  • জাতীয়
    জাতীয়Show More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
  • বিশ্ব
    বিশ্বShow More
    ফ্লোরিডায় বাংলাদেশ কনসুলেটের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ উপস্থিতি
    April 8, 2026
    ফ্লোরিডায় যথাযোগ্য মর্যাদায় বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
    March 29, 2026
    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
    March 13, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    র‍্যাবের নাম বদলে যাচ্ছে
    February 3, 2026
  • রাজনীতি
    রাজনীতিShow More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
    April 20, 2026
    মেহেরপুরে বিএনপি নেতা গুলিবিদ্ধ
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
  • খেলা
    খেলাShow More
    সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় বাংলাদেশের
    April 1, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    যুক্তরাষ্ট্রের বসবাসকারীর ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৬ অনুষ্ঠিত
    January 6, 2026
    আইপিএলে মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে?
    January 3, 2026
    আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন
    December 24, 2025
  • বিনোদন
    বিনোদনShow More
    মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
    May 31, 2026
    “ভালোবাসি তোমায়” মুক্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
    March 24, 2026
    চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ‘দুই নীতি’—প্রযোজক–পরিচালকদের হতাশা
    March 17, 2026
    ঈদুল ফিতর ২০২৬ ‘প্রিন্স’,‘ভালোবাসি তোমায়’ ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘মালিক’, ‘দম’,মুক্তির তালিকায় রয়েছে।
    March 7, 2026
    সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরীকে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির ফুলেল শুভেচ্ছা
    March 2, 2026
  • বাণিজ্য
    বাণিজ্যShow More
    আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
    January 28, 2026
    চীনের জিংজিয়াং বন্দর থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার প্রগতি’
    October 28, 2025
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    আলী হোসেন আশিক :
    আজকের বাজারে সোনার দাম
    October 12, 2025
    ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার!
    October 12, 2025
  • অপরাধ ও আইন পরামর্শ
    অপরাধ ও আইন পরামর্শShow More
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত  করে ছিনতাই
    October 20, 2025
    চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু
    October 13, 2025
    সাবরেজিস্ট্রার বদলির বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা জারি
    October 12, 2025
  • শিক্ষা-সাহিত্য
    শিক্ষা-সাহিত্যShow More
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
    মমতার আঁচল ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল ১৭-০১-২০২৬ তারিখে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    January 19, 2026
    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
    October 16, 2025
    বেরোবি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটজনকে বহিষ্কার
    October 14, 2025
    সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িটি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল
    October 14, 2025
Reading: প্রচার শুরুর আট দিনে ৪২ নির্বাচনী সহিংসতা
Share
Font ResizerAa
GoyendareportGoyendareport
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Search
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Have an existing account? Sign In
Follow US
রাজনীতি

প্রচার শুরুর আট দিনে ৪২ নির্বাচনী সহিংসতা

Last updated: January 30, 2026 5:11 am
Abul Hossain Mojumder
Published: January 30, 2026
Share
SHARE

অর্ক হাসান:
সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে নির্বাচনী সহিংসতার ঘটনাও তত বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ভোটের পরিবেশে উত্তাপ ছড়াচ্ছে। এসব সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটার ও প্রার্থীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এই পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচন, গণভোট ঘিরে পরিবেশ কতটা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন থাকবে– এমন প্রশ্নও সামনে আসছে। নির্বাচনী জনসভায় একে অন্যের প্রতি অভিযোগের তীর ছুড়ছেন। ভোটের মাঠের কথার লড়াই কোনো কোনো ক্ষেত্রে সহিংসতায় রূপ নিচ্ছে। 

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, ২২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আট দিনে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৪২টি। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫৩ জন। ১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ৬৫টি। এতে অন্তত ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫৫৫ জন।  

সর্বশেষ গত বুধবার শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। 
তপশিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে। 

গতকাল রাতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ভোট সম্পন্ন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন ও গণভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপর যদি দু-চারটি ঘটনা ঘটে, তা নির্বাচনের জন্য বড় বাধা নয়। আমাদের যা যা করণীয়, তা নিচ্ছি। বাংলাদেশে সব নির্বাচনে কম-বেশি সংঘর্ষ হয়ে থাকে। 

মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির সমকালকে বলেন, নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার কার্যক্রমে যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে, তা উদ্বেগের কারণ। গত আট দিনে দেশে অন্তত ৪২টি সংঘর্ষে চারজনের মৃত্যু ও সাড়ে তিনশর বেশি মানুষের আহত হওয়া স্পষ্টভাবে জানিয়ে দেয় নির্বাচনী পরিবেশ এখনও নিরাপদ ও সহনশীল হয়ে ওঠেনি। নিহতদের একজন নারী। যিনি নিজে রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও সহিংসতার শিকার হয়েছেন। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির পুরোনো দুঃখজনক চিত্র। 

আবু আহমেদ ফয়জুল কবির আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা জরুরি। শেরপুরের ঝিনাইগাতীর ঘটনাটি প্রশাসনিক সক্ষমতা ও প্রতিরোধ ব্যবস্থার সীমাবদ্ধতাই তুলে ধরে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, জনমনে অস্বস্তি তত বাড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সতর্ক অবস্থানে থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও বড় ভূমিকা নেওয়ার বিষয় আছে। দলীয় নেতৃত্বকে স্পষ্টভাবে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নেতাকর্মীকে সংযত থাকা ও ধৈর্যের বার্তা দিতে হবে। আমাদের মনে রাখতে হবে নির্বাচন হলো গণতন্ত্রকে শক্তিশালী করার একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া রক্তাক্ত হলে, বিতর্কিত হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো রাষ্ট্র।  

তপশিল ঘোষণার পর ২০০ সহিংসতা 
পুলিশ সদরদপ্তরের হিসাব অনুযায়ী তপশিল ঘোষণার পর ১২ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ঘিরে ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ৯টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৭৩টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ২টি, হুমকি ও ভীতি প্রদর্শন ৮টি, প্রচারকাজে বাধা ২২টি, নির্বাচন-সংশ্লিষ্ট অফিস, প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ১৪টি, আক্রমণাত্মক আচরণ ১৫টি, রাজনৈতিক হত্যা ৪টি, সংখ্যালঘুর ওপর আক্রমণ ১টি, অবরোধ-বিক্ষোভ ১১টি এবং অন্যান্য কারণে সহিংসতার ঘটনা ৪২টি।

রাজনৈতিক সহিংসতা
আসক বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা একটি ধারাবাহিক রূপ ধারণ করেছে। এটি ২০২৫ সালে আরও বিস্তৃত ও সহিংসতর হয়ে উঠেছে। আসকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে অন্তত ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০২ জন নিহত এবং চার হাজার ৭৪৪ জন আহত হয়েছেন। 
আসকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অন্তত ৩৫টি সংঘর্ষের ঘটনায় ৪৫৪ জন আহত এবং নিহত হয়েছেন ১০ জন; বিএনপি ও জামায়াতের মধ্যে ৩৩টি সংঘর্ষের ঘটনায় ৫২০ জন আহত এবং তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে চারটি সহিংস সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়েছেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে ১৯২টি সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে দুই হাজার ৩৮০ জন। এ ছাড়া ২০২৫ সালে সারাদেশে দুর্বৃত্তদের হামলা, নির্যাতন ও গুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের কমপক্ষে ১১১ নেতাকর্মী নিহত হয়েছেন। 

হত্যার ঘটনা 
বুধবার বিকেলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন। ১৬ জানুয়ারি ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কর্মী নিহত হন। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন। 

গত ২১ জানুয়ারি নাটোরের সিংড়ার কুমারপাড়া গ্রামে জিয়া পরিষদের সদস্য মো. রেজাউল করিমকে (৫২) গলা কেটে হত্যার জেরে আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। এ ঘটনায় ঘরের ভেতর থাকা ছাবিহা বেগম (৭২) নাম এক নারী দগ্ধ হয়ে মারা যান। এর আগে একই গ্রামে গলা কেটে হত্যা করা হয় জিয়া পরিষদের সদস্য মো. রেজাউল করিমকে। রেজাউল করিম বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হওয়ার ৪৩ ঘণ্টা পর ২৪ জানুয়ারি বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা যান। হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। 
গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানাধীন বক্সকালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হামলা-সংঘর্ষ 
পুলিশ সদরদপ্তরের হিসাব অনুযায়ী, তপশিল ঘোষণার পর সারাদেশে ২০০ সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘাত হয়। আবার কোথাও বিএনপি জোটের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা হামলা ও পাল্টা হামলায় জড়ায়। গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়। ভাতশালা গ্রামে বিএনপিপ্রার্থী মো. ফজলুর রহমানের নির্বাচনী জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের একটি মিছিল নিয়ে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ নেতাকর্মী আহত হন। 

এ ছাড়া ২৪ জানুয়ারি মেহেরপুরের গহরপুর গ্রামে নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদ করায় তিনজনকে মারধর করার অভিযোগ করেছে জামায়াত। ১৯ জানুয়ারি এ জেলার চৌদ্দগ্রাম থানা এলাকার সমেশপুর এবং তেলিপুকুর এলাকায় স্থানীয় জামায়াতের অফিস ও সমর্থকের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। পরে এ ঘটনা নিয়ে শুভপুর ও মুন্সীরহাট বাজারে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি পটুয়াখালীর দশমিনার পাগলা বাজারে সোমবার রাতে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মীদের সংঘর্ষে সাতজন আহত হন। একই দিন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপি ও জামায়াতের দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষে ১০ জন আহত হন। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিদ্রোহী প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা
যেকোনো উসকানির মুখে দেশবাসীকে শান্ত থাকতে বললেন তারেক রহমান
গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
২৩৭ আসনে মনোনয়ন
১১ দলীয় জোট ভাঙছে না থাকছে, জানা যাবে রাতে
Share This Article
Facebook Email Print
Share
Hot News
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

Follow US

Find US on Social Medias
34kLike
25kSubscribe
Popular News
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics

নিউজ ক্যাটেগরি

  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • আইন ও পরামর্শ

গোয়েন্দা রিপোর্ট

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ

প্রশাসন

সম্পাদক ও প্রকাশক:
আবুল হোসেন মজুমদার

© Goyendareport All Rights Reserved. Web Design By Arafat Akash
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?