By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
GoyendareportGoyendareportGoyendareport
Notification
Font ResizerAa
  • সারাদেশ
    সারাদেশShow More
    সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
    May 31, 2026
    দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
  • জাতীয়
    জাতীয়Show More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
  • বিশ্ব
    বিশ্বShow More
    ফ্লোরিডায় বাংলাদেশ কনসুলেটের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ উপস্থিতি
    April 8, 2026
    ফ্লোরিডায় যথাযোগ্য মর্যাদায় বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
    March 29, 2026
    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
    March 13, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    র‍্যাবের নাম বদলে যাচ্ছে
    February 3, 2026
  • রাজনীতি
    রাজনীতিShow More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
    April 20, 2026
    মেহেরপুরে বিএনপি নেতা গুলিবিদ্ধ
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
  • খেলা
    খেলাShow More
    সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় বাংলাদেশের
    April 1, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    যুক্তরাষ্ট্রের বসবাসকারীর ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৬ অনুষ্ঠিত
    January 6, 2026
    আইপিএলে মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে?
    January 3, 2026
    আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন
    December 24, 2025
  • বিনোদন
    বিনোদনShow More
    মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
    May 31, 2026
    “ভালোবাসি তোমায়” মুক্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
    March 24, 2026
    চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ‘দুই নীতি’—প্রযোজক–পরিচালকদের হতাশা
    March 17, 2026
    ঈদুল ফিতর ২০২৬ ‘প্রিন্স’,‘ভালোবাসি তোমায়’ ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘মালিক’, ‘দম’,মুক্তির তালিকায় রয়েছে।
    March 7, 2026
    সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরীকে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির ফুলেল শুভেচ্ছা
    March 2, 2026
  • বাণিজ্য
    বাণিজ্যShow More
    আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
    January 28, 2026
    চীনের জিংজিয়াং বন্দর থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার প্রগতি’
    October 28, 2025
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    আলী হোসেন আশিক :
    আজকের বাজারে সোনার দাম
    October 12, 2025
    ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার!
    October 12, 2025
  • অপরাধ ও আইন পরামর্শ
    অপরাধ ও আইন পরামর্শShow More
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত  করে ছিনতাই
    October 20, 2025
    চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু
    October 13, 2025
    সাবরেজিস্ট্রার বদলির বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা জারি
    October 12, 2025
  • শিক্ষা-সাহিত্য
    শিক্ষা-সাহিত্যShow More
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
    মমতার আঁচল ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল ১৭-০১-২০২৬ তারিখে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    January 19, 2026
    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
    October 16, 2025
    বেরোবি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটজনকে বহিষ্কার
    October 14, 2025
    সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িটি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল
    October 14, 2025
Reading: ২৩৭ আসনে মনোনয়ন
Share
Font ResizerAa
GoyendareportGoyendareport
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Search
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Have an existing account? Sign In
Follow US
রাজনীতি

২৩৭ আসনে মনোনয়ন

Last updated: November 7, 2025 6:09 am
Abul Hossain Mojumder
Published: November 7, 2025
Share
SHARE

বিতর্কিত প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি

সামসুল আলম: জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু আসনে বিতর্কিত, অযোগ্য ও হাইব্রিড নেতাকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে চাপে পড়েছে বিএনপি। এ নিয়ে তৃণমূলে হতাশা আর ক্ষোভ ঝরছে। ভেতরে ভেতরে ক্ষোভ-দুঃখে ফুঁসছেন। এরই মধ্যে বিতর্কিত এক নেতার প্রার্থিতা স্থগিত করতে বাধ্য হয়েছে দলটি। অনেক আসনে প্রার্থিতা বদলের আন্দোলন এখনও চলছে। কোথাও সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই ঘরোয়া দ্বন্দ্বের রাশ টানতে না পারলে অনেক আসন হাতছাড়া হতে পারে বলে শঙ্কা করছেন নেতাকর্মীরা।

যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ তালিকা চূড়ান্ত নয়। দলের স্থায়ী কমিটি যদি মনে করে, পার্লামেন্টারি বোর্ডের কাছে প্রতীয়মান হয়– তারা কোনো আসনে প্রার্থী বদল করবে, সেটি নিঃসন্দেহে নিয়ম মেনে পরিবর্তন আসবে।নেতাকর্মীরা বলছেন, এরই মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করলেও অনেক আসনে বিতর্কিত আর অযোগ্যরা রয়ে গেছেন। মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তবে এর মধ্যেও অন্তত ১০ জেলার প্রায় ২০টি আসনে প্রার্থী বদলের আন্দোলন চলছে। 

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে, এটি সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় তেমন পরিবর্তন মনে করলে অবশ্যই সেটি করা হবে। আর বড় দল হিসেবে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। সবকিছু বিশ্লেষণ করেই এ তালিকা করা হয়েছে। অসন্তোষ বাড়ছে
চট্টগ্রাম-২ আসনে বিএনপি ঋণখেলাপি সরওয়ার আলমগীরকে বেছে নিয়েছে। শিক্ষাগত যোগ্যতায় অষ্টম শ্রেণি পাস এই নেতা রাজনৈতিক পালাবদলের পর দলে সক্রিয় হন। ২০১৮ সালে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী। তিনি ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক। নেতাকর্মীরা বলছেন, সরওয়ার অঢেল টাকার মালিক। সেখানে আর্থিক লেনদেনের মাধ্যমে তাঁর মতো নেতাকে প্রার্থী করা হয়েছে। এটা নিয়ে সবাই ক্ষুব্ধ। 

চট্টগ্রাম-৪ আসনে ‘হেভিওয়েট’ নেতা লায়ন আসলাম চৌধুরীর বদলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপাতি কাজী সালাহউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আসলামের অনুসারী হিসেবে পরিচিত সালাহউদ্দিন। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আন্দোলনের পাশাপাশি গণপদত্যাগের ঘোষণাও দিয়েছেন। 

গাজীপুর-৩ আসনে বিএনপি বেছে নিয়েছে দলের কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে। বিগত দিনে এই এলাকায় তিনি সক্রিয় ছিলেন না। তাঁর বিরুদ্ধে দুটি মামলা ও ২০২৪ সালের নির্বাচনের আগে গ্রেপ্তারের ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। অথচ দীর্ঘদিন ধরে এই আসনে কাজ করছেন আক্তারুল আলম মাস্টার। জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে ৩০টির ওপর মামলা এবং তিনি চারবার কারাবরণ করেছেন। তার পরও মূল্যায়ান না হওয়ায় ভোটে এর বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা করছেন নেতাকর্মীরা। 

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলনকে। তিনি ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থি নেতা ছিলেন। এলাকায় নেতাকর্মীর সঙ্গে ভালো যোগাযোগ না থাকলেও তদবিরে মনোনয়ন বাগিয়েছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীর। ২০১৮ সালে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী। বিগত দিনে তিনি এলাকায় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের পাশে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আকরাম হোসেন। তিনি বলেন, মিজানের মতো জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে মিলনের মতো নেতাকে বাছাই করার খেসারত দলকে দিতে হবে। 

নেত্রকোনা-৩ আসন নিয়েও জটিলতা বাড়ছে। সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে রফিকুল ইসলাম হিলালীকে। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন অন্য মনোনয়নপ্রত্যাশী নেতারা। সেখানে সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল নীরব ভূমিকা পালন করলে আসনটি হাতছাড়া হতে পারে বলে শঙ্কা নেতাকর্মীর। 

চাঁদপুর-২ আসনে মো. জালাল উদ্দিনকে প্রার্থী করা হয়েছে। অথচ আন্দোলনের সময়ে স্থানীয় নেতাকর্মী নিয়ে তিনি বনভোজন করায় বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়রা তাঁকে প্রবাসী নেতা হিসেবেই চেনেন। এই আসনে ডা. মাহবুবের রহমান শামীম আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও এবার তিনি বঞ্চিত হয়েছেন। 

চাঁদপুর-৪ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা এম এ হান্নানের অনুসারীরা কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে প্রার্থী করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী-সমর্থকরা এর বিরোধিতা করছেন। স্থানীয় বিএনপি নেতা দোলোয়ার হোসেন দুলু সমকালকে বলেন, এম এ হান্নান যখন কারাগারে গেছেন, মামলা-হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন তখন হারুন নিরাপদ দূরত্বে ছিলেন। 

গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ডা. এ কে এম বাবরকে। অথচ গত ১৭ বছরে এলাকায় তাঁর কোনো অবদান ছিল না। এই আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সরদার মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। এলাকার মানুষ তাঁকে সবসময় কাছে পেয়েছে। 
এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল। এখানে অনেক মনোনয়নপ্রত্যাশী। সবাইকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব না। যারা মনোনয়ন পাননি, তাদের দল অন্যভাবে মূল্যায়ন করবে।

এস আলম ঘনিষ্ঠরাও প্রার্থী
বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠদেরও মূল্যায়ন করেছে বিএনপি। এর মধ্যে নোয়াখালী-৫ আসনে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ ফখরুল ইসলামকে। তিনি এস আলম ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। একসময়ের এই জামায়াত নেতা ২০০৯ সালে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনও করেছিলেন। তাঁর মেয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবি পার্টির যুগ্ম সম্পাদক। অথচ এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত ও কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। বিগত দিনে তিনি এই এলাকায় এককভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁকে মনোনয়নবঞ্চিত করায় নেতাকর্মীরা ক্ষুব্ধ।

চট্টগ্রাম-১২ আসনে গত বছর ৫ আগস্টের পর এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে দল থেকে বহিষ্কৃত নেতা এনামুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও বহিষ্কারের কয়েক মাসের মধ্যে তাঁর সাংগঠনিক শাস্তি প্রত্যাহার করা হয়। 

নেতাকর্মীরা জানান, এস আলম পরিবারের তদবিরেই এনামুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তা আমলে নেননি দলের শীর্ষ নেতারা। অথচ এই আসনে বিগত আওয়ামী লীগ আমলে গুমের শিকার সৈয়দ সাদাত আহমেদের মতো জনপ্রিয় নেতাকে বঞ্চিত করা হয়েছে। 

এস আলম ঘনিষ্ঠদের মনোনয়ন দেওয়ায় শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, মিত্র দলসহ অন্যান্য দলও সমালোচনা করছে। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ গত বুধবার চট্টগ্রামের চন্দনাইশে দলের এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখনও হাসিনার লোকজন সক্রিয়। কেউ এস আলমের মাধ্যমে, কেউ অন্যভাবে। চট্টগ্রামের পটিয়ার এনামুলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখনও এস আলমের লোকজনকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এটি আমার কথা নয়, জনগণের কথা। আমিও তাদের সঙ্গে একমত। 

কোন্দল মিটছে না শূন্য আসনে
এখনও ৬৩ আসন খালি রেখেছে বিএনপি। এসব আসনের বেশির ভাগে মিত্র দলের প্রার্থীকে মূল্যায়ন করতে পারে দলটি। তবে কিছু আসনে দলের অভ্যন্তরীণ কোন্দলের তীব্রতায় দলীয় প্রার্থী ঘোষণা করতে গিয়ে জটিলতায় পড়েছে বিএনপি। এর মধ্যে সিলেট-৪ আসনে বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী মনোনয়ন চাইছেন। তবে রাজনৈতিক পালাবদলের পর মিফতা সিদ্দিকীর বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত দল। এ আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিতে চাইছে বিএনপি। তবে স্থানীয় কোন্দলের কারণে আরিফুল হক সিলেট-১ আসন চাইছেন। সেখানে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি নিয়ে আরিফুলের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন দলটির শীর্ষ নেতারা। 

মুন্সীগঞ্জ-৩ আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। এই আসনে বিএনপির কেন্দ্রীয় সমাজসেবাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের বাইরে সাবেক এমপি ও মন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই এবং জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ মনোনয়ন চাইছেন। এর মধ্যে কামরুজ্জামানের পক্ষে কেন্দ্রের এক প্রভাবশালী নেতা অবস্থান নেওয়ায় আসন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে স্থানীয় নেতারা জানান।
সদর উপজেলা যুবদলের নেতা সালাহউদ্দিন ভুঁইয়া সমকালকে বলেন, মহিউদ্দিনের বাড়ি সদর উপজেলায় আর রতনের বাড়ি গজারিয়ায়। সদরে ভোট বেশি। আবার মহিউদ্দিনের পারিবারিক ঐতিহ্যের কারণে সেখানে তাদের জনসমর্থন সবচেয়ে বেশি। এই পরিবার ছাড়া আসনটিতে জিতে আসা সম্ভব নয়। 

রেজা কিবরিয়া বিএনপিতে
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন। হবিগঞ্জ-১ আসনে দলটি এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। রেজা কিবরিয়া বিভিন্ন সময়ে গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা
ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
গণভোট নিয়ে প্রচারণায় মাঠে উপদেষ্টারা, সপ্তাহজুড়ে জেলায় জেলায় প্রচারণা
এক দিন আগে নয়, পরেও নয়— ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন -প্রধান উপদেষ্টা
নোয়াখালী সদর উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অর্ধশত
Share This Article
Facebook Email Print
Share
Hot News
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

Follow US

Find US on Social Medias
34kLike
25kSubscribe
Popular News
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics

নিউজ ক্যাটেগরি

  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • আইন ও পরামর্শ

গোয়েন্দা রিপোর্ট

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ

প্রশাসন

সম্পাদক ও প্রকাশক:
আবুল হোসেন মজুমদার

© Goyendareport All Rights Reserved. Web Design By Arafat Akash
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?