তাজবির হাসান: ছুটি বে রিসোর্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দৌড় প্রতিযোগিতা। সম্প্রতি রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে দৌড় প্রতিযোগিতা “ইনস্পায়ারিং বাংলাদেশ হাফ ম্যারাথন ২০২৫” অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং গতি, ঐক্য ও সমষ্টিগত চেতনার এক অনন্য উদযাপনে পরিণত হয় পুরো আয়োজনটি।ইভেন্টে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদ, পারিবারিক রানার এবং ফিটনেস–উৎসাহীরা। এবারের ইভেন্টে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চুটি বে রিসোর্ট-এর পক্ষ থেকে জানানো হয়, “এই ম্যারাথনের উদ্দেশ্য কেবল দৌড় নয়; বরং মানুষকে একত্রিত করা, স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং ইতিবাচক সামাজিক মনোভাব ছড়িয়ে দেওয়া। আমরা আগামী দিনগুলোতেও এ ধরনের সুস্থ ধারার আয়োজন অব্যাহত রাখব।”
উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীদের পদচারণায় পুরো হাতিরঝিল এলাকা পরিণত হয় এক রঙিন ও অনুপ্রেরণামূলক মিলনমেলায়।




