গোয়েন্দা রিপোর্ট : আগের ম্যাচে চোটের জন্য দলে ছিলেন না শেখ মোরছালিন। আজকে ভারতের বিপক্ষে একাদশে ফিরেই দেখালেন চমক। ম্যাচের মাত্র ১১ মিনিটে রাকিবের পাস থেকে গোল করেন মোরসালিন। তার এই গোলের লিড পুরো ৯০ মিনিট ধরে রেখেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।আর এতেই ২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
শেখ মোরছালিনের প্রথমার্ধের একমাত্র গোলেই আজ রাতে উল্লাসে ভাসে জাতীয় স্টেডিয়াম। দ্রুতগতির পাল্টা আক্রমণে বাঁ দিক থেকে রাকিবের নিখুঁত পাস পেয়ে দারুণ টোকায় বল জালে পাঠান শেখ মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল—এবং আজকের ম্যাচের নির্ণায়ক মুহূর্ত।নিধারিত ৯০ মিনিট শেষ হলে রেফারি যোগ করেন ৬ মিনিট। এই সময়টায় ভারত মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশ রক্ষণে ছিলেন ঢালাওভাবে সংগঠিত।অবশেষে ম্যাচশেষে চূড়ান্ত বাঁশি ওখন বাজে তখন স্কোরলাইন বাংলাদেশ ১–০ ভারত।
যদিও গোলটা করেছেন মোরছালিন, পুরো ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছেন হামজা। অসংখ্য ক্লিয়ারেন্স, ট্যাকল এবং রক্ষণে ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত—বাংলাদেশের এ জয়ের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।




