গোয়েন্দা রিপোর্ট : জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় শাওন আশরাফকেসদস্যদের উদ্দেশ্যে সভাপতি,বক্তব্য # সভাপতির বক্তব্য — রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং সাংগঠনিক নীতিতে উদ্বুদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকে যেন সাংস্কৃতিক অঙ্গনে দেশের গৌরব পুনরুদ্ধারে কাজ করেন, সেটাই আমার প্রত্যাশা। সংগঠন কোনো ব্যক্তিগত পদ-পদবি নয়, এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার — জাতীয় চেতনা জাগিয়ে তোলার এক অবিচল সংগ্রাম। জিসাসের প্রত্যেক সদস্য যেন শিল্প-সংস্কৃতির মাধ্যমে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবতার পক্ষে অবস্থান নেন — সেই আহ্বান জানাচ্ছি। আমি দেশের সকল বিভাগ, জেলা, মহানগর, উপজেলা ও প্রবাসে থাকা জিসাসের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি—এখন সময় ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক আন্দোলনকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার। আমরা শিগগিরই “জিসাস সাংস্কৃতিক পুনর্জাগরণ কর্মসূচি” কার্যক্রম চালু করা হবে। আমরা চাই জিসাস হোক সংস্কৃতি জগতে মুক্তচিন্তা, মানবতা ও দেশপ্রেমের মেলবন্ধন। প্রত্যেক নেতাকর্মী নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করে তুলবেন এবং জাতির সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক সাংস্কৃতিক আন্দোলনের বার্তা ছড়িয়ে দেবেন — এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, জিসাসের এই নতুন কেন্দ্রীয় কমিটি এবং দেশের সর্বস্তরের নেতাকর্মীরা একযোগে কাজ করে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে মুক্তচিন্তার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠবে।গত ১২ ১০ ২৫ তারিখে সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ ও আবু জহর গিফারী কলেজের সাবেক ছাত্রনেতা ও নির্বাচন পরিচালনা অফিস (হাওয়া ভবন) টেলিভিশন মনিটরিং সেল টিমের প্রধান শাওন আশরাফ কে জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিত হওয়ার পরেই শাওন আশরাফ শুক্রবারের মধ্যে জিয়ার মাজারে ফুল অর্পণ করার মাধ্যমে তার নতুন কর্মসূচি ঘোষণা করবেন তবে প্রাথমিকভাবে ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রতিটি জেলায় সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল করার জন্য বিভাগীয় সফর শুরু করবেন

জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত নির্বাচিত শাওন আশরাফ
Follow US
Find US on Social Medias
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics

