গোয়েন্দা রিপোর্ট : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সরকারি সফরে কাতার ও ইতালি গেছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সূত্র জানায়, তিনি প্রথমে কাতারের দোহা হয়ে ইতালির রোমে পৌঁছাবেন। সেখানে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (WFP) আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকালে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে অগ্রগতি তুলে ধরবেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। অবসরোত্তর সময়ে তিনি সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সফর শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।




