By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
GoyendareportGoyendareportGoyendareport
Notification
Font ResizerAa
  • সারাদেশ
    সারাদেশShow More
    সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
    May 31, 2026
    দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
  • জাতীয়
    জাতীয়Show More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
    সংরক্ষিত নারী আসনের নির্বাচন
    April 1, 2026
  • বিশ্ব
    বিশ্বShow More
    ফ্লোরিডায় বাংলাদেশ কনসুলেটের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ উপস্থিতি
    April 8, 2026
    ফ্লোরিডায় যথাযোগ্য মর্যাদায় বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
    March 29, 2026
    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
    March 13, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    র‍্যাবের নাম বদলে যাচ্ছে
    February 3, 2026
  • রাজনীতি
    রাজনীতিShow More
    দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
    May 31, 2026
    আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
    April 20, 2026
    বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
    April 20, 2026
    মেহেরপুরে বিএনপি নেতা গুলিবিদ্ধ
    April 20, 2026
    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১–দলীয় ঐক্য
    April 16, 2026
  • খেলা
    খেলাShow More
    সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় বাংলাদেশের
    April 1, 2026
    সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা
    March 7, 2026
    যুক্তরাষ্ট্রের বসবাসকারীর ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৬ অনুষ্ঠিত
    January 6, 2026
    আইপিএলে মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে?
    January 3, 2026
    আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন
    December 24, 2025
  • বিনোদন
    বিনোদনShow More
    মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
    May 31, 2026
    “ভালোবাসি তোমায়” মুক্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
    March 24, 2026
    চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ‘দুই নীতি’—প্রযোজক–পরিচালকদের হতাশা
    March 17, 2026
    ঈদুল ফিতর ২০২৬ ‘প্রিন্স’,‘ভালোবাসি তোমায়’ ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘মালিক’, ‘দম’,মুক্তির তালিকায় রয়েছে।
    March 7, 2026
    সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরীকে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির ফুলেল শুভেচ্ছা
    March 2, 2026
  • বাণিজ্য
    বাণিজ্যShow More
    আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
    January 28, 2026
    চীনের জিংজিয়াং বন্দর থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার প্রগতি’
    October 28, 2025
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    আলী হোসেন আশিক :
    আজকের বাজারে সোনার দাম
    October 12, 2025
    ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার!
    October 12, 2025
  • অপরাধ ও আইন পরামর্শ
    অপরাধ ও আইন পরামর্শShow More
    ই-কমার্স প্রতারণা
    October 20, 2025
    রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত  করে ছিনতাই
    October 20, 2025
    চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু
    October 13, 2025
    সাবরেজিস্ট্রার বদলির বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা জারি
    October 12, 2025
  • শিক্ষা-সাহিত্য
    শিক্ষা-সাহিত্যShow More
    অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
    March 31, 2026
    মমতার আঁচল ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল ১৭-০১-২০২৬ তারিখে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    January 19, 2026
    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
    October 16, 2025
    বেরোবি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটজনকে বহিষ্কার
    October 14, 2025
    সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িটি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল
    October 14, 2025
Reading: ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা
Share
Font ResizerAa
GoyendareportGoyendareport
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Search
  • সারাদেশ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • অপরাধ ও আইন পরামর্শ
  • শিক্ষা-সাহিত্য
Have an existing account? Sign In
Follow US
জাতীয়

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

Last updated: December 28, 2025 1:12 pm
Abul Hossain Mojumder
Published: December 28, 2025
Share
SHARE
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ৭ জানুয়ারি মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দেওয়া হবে।

মনোয়ার হোসেন মুন্না:

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ কথা জানান। এ সভায় নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়াও সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা-বিচার কার্যক্রমের অগ্রগতি, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিষয়ে দলগুলোকে সচেতন থাকা, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অগ্রগতি পর্যালোচনা, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা পর্যালোচনা- ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। আপনারা জানেন, এর প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও অন্যান্য গোয়েন্দা সংখ্যা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদদকারীদের শনাক্তকরণের জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ সম্ভব, তা আপনাদের সামনে তুলে ধরছি।

তিনি বলেন, মামলা চলাকালীন এ যাবৎ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- ১. ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির; ২. মা হাসি বেগম; ৩. স্ত্রী শাহেদা পারভীন সামিয়া; ৪. শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু; ৫. গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা; ৬. মো. কবির; ৭. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল; ৮. সিবিয়ন দিও; ৯. সঞ্জয় চিসিম; ১০. মো. আমিনুল ইসলাম রাজু; ১১. মো. আব্দুল হান্নান। এরমধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চার জন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামতসমূহ হলো- হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা; হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট; ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা, বুলেট, ভিডিওচিত্র সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত এবং প্রায় ৫৩টি অ্যাকাউন্টের মোট ২১৮ (দুই শত আঠারো) কোটি টাকার স্বাক্ষরিত চেক। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি বিষয়ে আজ সকাল ১১টায় ডিএমপি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানিয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে (৭ জানুয়ারি ২০২৬) এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এ বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, আমরা অতিদ্রুত এ হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পেছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো, ইনশাআল্লাহ। আপনারা জানেন, ইতোমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ কাজে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্টের দোসর, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেজন্য সবাইকে অনুরোধ করবো- আমরা যেন এমন কোনো কাজ না করি; যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।

জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিষয়ে দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাদেরকে অনুরোধ করবো- এসব ব্যক্তিদের বিষয়ে আপনারা সচেতন হোন, দলের ভেতরে আড়ি পেতে থাকা সুযোগসন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন, এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। তাহলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আমার বিশ্বাস। 

তিনি জানান, ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এ অভিযানে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ, ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এসময় মামলা ও ওয়ারেন্টমূলে ১২ হাজার ৩৪৮ জনসহ মোট ২২ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি : সামান্তা শারমিন
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
সমমনা দলের আরও ৭ নেতাকে আসন ছাড় দিল বিএনপি
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি
নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 
Share This Article
Facebook Email Print
Share
Hot News
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান – মির্জা ফখরুলের
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

Follow US

Find US on Social Medias
34kLike
25kSubscribe
Popular News
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics

নিউজ ক্যাটেগরি

  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • আইন ও পরামর্শ

গোয়েন্দা রিপোর্ট

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ

প্রশাসন

সম্পাদক ও প্রকাশক:
আবুল হোসেন মজুমদার

© Goyendareport All Rights Reserved. Web Design By Arafat Akash
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?