ফরহাদ হোসেন মজুমদার: বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। তার বরের নাম শুভংকর সেন। গতকাল সোমবার তারা বিয়ে বন্ধনে আবন্ধ হয়েছেন বলে জানিয়েছেন পূজা নিজেই। পূজা মানবজমিনকে জানান, গত একবছর ধরে তাদের পরিচয়, বন্ধুত্ব। অবশেষে পারিবারিকভাবে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। গত এক মাস বিয়ের শপিংসহ নানা ব্যস্ততায় গানেও ঠিকভাবে সময় দিতে পারিনি। এবার অবশেষে শুভ কাজটি সম্পন্ন হয়েছে। পূজা আরও বলেন, শুভংকর অত্যন্ত ভালো মনের মানুষ। তার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক হ্যাপি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। এরপর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।

Follow US
Find US on Social Medias
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics

