স্টাফ রিপোর্টার:
আমাদের সংগঠনের লোগোটি একটি রাউন্ড (বৃত্তাকার) আকৃতির। লোগোর কেন্দ্রে রয়েছে একটি ঐতিহ্যবাহী কলম, যার মাধ্যমে একজন সাংবাদিক নোট গ্রহণরত অবস্থায় উপস্থাপিত হয়েছে। কলমটি সাংবাদিকতার শতবর্ষের সাক্ষী, যা সত্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাগত ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। লোগোর পাশে দৃশ্যমান “JF” প্রতীক সংগঠনের সংক্ষিপ্ত পরিচয় বহন করে এবং সাংবাদিকতার আদর্শ ও ঐক্যের প্রতীক হিসেবে স্থান পেয়েছে। সমগ্র লোগোর বিন্যাসের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।




