তাজবির হাসান : অস্ট্রেলিয়ার সিডনি থেকে, ৩০ নভেম্বর, ২০২৫ : অস্ট্রেলিয়ার সিডনিতে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি) অস্ট্রেলিয়া শাখা ও ড. মাহফুজুর রহমান ক্লাব অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব, বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের জনক, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এজেএফবি এর প্রধান উপদেষ্টা ড. মাহফুজুর রহমানের জন্মদিবসে তার জীবনীপাঠ,কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। এজেএফবি অস্ট্রেলিয়া শাখার আহবায়ক, ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসান এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল শিকদার এর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক, বিশিষ্ট শিল্পপতি, প্রোপার্টি ওয়ান রিয়েল এস্টেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আলী শিকদার ।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার, এজেএফবি এর কেন্দ্রীয় সভাপতি ফারুক হোসেন মজুমদার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সংগঠক সাব্বির খান, লেখক অর্নব বিন জামান, এক্টিভিস্ট হিমেল মাহমুদ শান্ত, উদ্যোক্তা সামি উল্লাহ প্রমুখ।
বক্তারা তার জীবনকর্মের উপর বই রচনা, ডকুমেন্টারি নির্মাণ ও তার আদর্শ চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।
আলো ছড়িয়ে যাওয়া এই মহান ব্যক্তির দীর্ঘায়ু কামনা করে দোয়ার মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।





